বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ৪২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(২৮ ডিসেম্বর) বুধবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনাচর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের এখনো নাম পরিচয় জানা যায়নি। তার পরণে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।

পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর মোহনায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশকে জানায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আহমেদ জানান, এলাকাবাসীর মাধ্যমে মরদেহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উদ্ধারকৃত মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের মাধ্যমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD