বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

বিয়ের ৬ মাসেই ট্রাকের চাপায় প্রাণ হারালেন যুবকের

নারায়ণগঞ্জের চাষাড়া ডাকবাংলা মোড়ে ট্রাকচাপায় রাফিন হোসেন (২৮) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।।

(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে ডাকবাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহতের পর শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফিন হোসেন ফতুল্লার পুলিশ লাইনস এলাকার মনিরা গার্মেন্টস গলির আমেরিকা প্রবাসী আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আটক চালক রিয়াজুল ইসলাম (৩০) বরিশাল জেলার বিমানবন্দর থানার সারশি গ্রামের হান্নান ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, পেছন থেকে আসা একটি অটোরিকশা রাফিনকে বহনকারী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এসময় রাফিন হোসেন অটোরিকশা থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় চাপা পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাফিনের স্বজনরা জানান, রাফিন হোসেন থান কাপড়ের ব্যবসা করতের। গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় তার কাপড়ের ব্যবসা রয়েছে। রাফিন হোসেন ছয় মাস আগে বিয়ে করেন। এখনো তার স্ত্রীকে তুলে আনা হয়নি। তার বাবা আমেরিকা প্রবাসী। শনিবার আমেরিকা থেকে নিহতের বাবা দেশে ফিরে এলে দাফন করা হবে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD