বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ভাড়াটিয়ার খাটের নিচে বাড়িওয়ালার লাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়াটিয়ার খাটের নিচ থেকে শিরিনা বেগম নামে ৬০ বছর বয়সী এক বাড়িওয়ালির লাশ উদ্ধার করেছে পুলিশ।

(২১ জানুয়ারি) শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা বড়বাড়ি এলাকার সবুজ আলীর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি সবুজ আলীর স্ত্রী।

নিহতের ছেলে মোশাররফ হোসেন বলেন, আমাদের দুটি বাড়ির মধ্যে একটি ভাড়া দিয়েছি। সেই বাড়িতে তিনটি ঘরে আলাদা ভাড়াটিয়ারা থাকেন। বেলা ১১টার দিকে বাসা ভাড়া তুলতে যান মা। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো খোঁজ মেলেনি। বিকেলে ভাড়াটিয়া আমিন মিয়ার ঘরে খাটের নিচে দেখি মা অচেতন হয়ে পড়ে রয়েছেন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, লাশটি হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ২৬ বছরের আমিনকে পিটিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD