রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও একটি কাগজ কারখানার মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুঁইগড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পাশে থাকা পাঁচটি বসতঘরও পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব বলেন, অগ্নিকাণ্ডে তার কারখানার প্রায় ৮০ লাখ টাকার মেশিনারিজ, কাপড়, কাগজ পুড়ে গেছে। আগুনে ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লা বলেন, খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD