বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।

(২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে কাচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২) ও জাকারিয়া (৩৪)। তারা সবাই ওই বাসার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD