শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

আড়াইহাজারে স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকার জন্য স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বিল্লাল নামে এক মাদকসেবীর বিরুদ্ধে।

এই ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্যাতনের শিকার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ২৫ থেকে আজ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্যাতনের শিকার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত স্বামী বিল্লালকে আটক করেছে।

এরই মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত দুই দিন ধরে বসতঘরে তালাবদ্ধ করে এবং ঘরের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে স্ত্রী তাসলিমা আক্তারের ওপর নির্যাতন চালান বিল্লাল। পরে সোমবার সকালে শাশুড়ি ফাতেমা বেগম এলাকার লোকজনকে ডেকে এনে তাসলিমাকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করার জন্য থানায় পাঠান।

আড়াইহাজার থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD