রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

কপাল খুলেছে রনি তালুকদারের

সংবাদ নারায়ণগঞ্জ:- ধৈর্য আর অধ্যাবসায়ের ফল একে একে পেতে শুরু করেছেন রনি তালুকদার। ৮ বছর পর টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে ফিরে নজর কেড়েছেন। এবার ওয়ানডে দলেও ডাক পেয়ে গেলেন ৩২ বছর বয়সী টপঅর্ডার এই ব্যাটার।

(১৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান জাকির। জানা গেছে, বাঁহাতি এ ব্যাটারের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। তাই রনিকে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জাকির হাসান। মূলত তার চোটেই কপাল খুলেছে রনির।

ওয়ানডে স্কোয়াডের সদস্য নন বলে রনি খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। আজ মোহামেডানের হয়ে ৬১ বলে ৮০ রানের ঝোড়ো এক ইনিংসও খেলেছেন। ঠিক সময়েই এমন পারফরম্যান্স, নির্বাচকরা জাতীয় দলে জাকিরের স্থলাভিষিক্ত হিসেবে রনির কথাই ভাবতে বাধ্য হয়েছেন।

এদিকে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। জানা গেছে, জ্বরের কবলে পড়েছেন তামিম। তবে আশা করা হচ্ছে, প্রথম ওয়ানডে থেকেই পাওয়া যাবে টাইগার অধিনায়ককে। ইতোমধ্যে সিলেটে যোগ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

আগামী ১৮ মার্চ থেকে সিলেটে শুরু হবে আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ মার্চ সিলেটেই।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের সংশোধিত দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD