বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

(২২ মার্চ) বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শ্মশান ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি সকাল সাড়ে ১০টায় নদীতে ভাসতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানায় জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, নৌ-পুলিশ এখনো ঘটনাস্থলে না আসায় মরদেহটি আমরা উদ্ধার করি। প্রাথমিকভাবে এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মরদেহটি নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশকে দেওয়া হবে। এটি নৌ-পুলিশের এলাকায় হওয়ায় তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD