শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বন্দরে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী

সংবাদ নারায়ণগঞ্জ:- এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে হীরা মনি (১৯) নামে এক পরীক্ষার্থী।

(২ মে) মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

হীরা মনির মা শাহিদা বেগম বলেন, আমার মেয়ে এ বছর তুলনাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ পরীক্ষা দিয়ে বাসায় অটোরিকশায় চড়ে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে।

তার গলায় একটি চেন ও দুটি কানের দুল নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে সে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক এসএসসি পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD