শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সোনারগাঁয়ে মৎস্য অধিদপ্তরের অভিযান, নিষিদ্ধ চায়না জাল জব্দ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মৎস্য অফিসের অভিযানে আনন্দবাজার হাট এলাকা থেকে ২’শ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় নিষিদ্ধ চায়না জাল বিক্রির অপরাধে দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

এসময় সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, উপজেলার আনন্দবাজার হাটে কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারের নিষেধ অমান্য করে চায়না দুয়ারী জাল বিক্রি করে আসছিল এই সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হাটে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ২’শ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা। এসময় দোকানের মালিক হরিপদ বর্মন ও সুমন বর্মনকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় দুইটি পৃথক মামলায় দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD