বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

কাঁচপুরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ নারায়ণগঞ্জ:-  সোনারগাঁয়ের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের নির্ধারিত জায়গায় স্থাপিত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

(১৬ অক্টোবর) সোমবার দিনব্যাপী দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির ওপর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। সেজন্য ৫ দিন আগে নোটিশ দিয়ে আজ এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

গত ৯ আগস্ট দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক, হেলপার ও কর্মচারীদের জন্য ছাউনি নির্মাণসহ টার্মিনালকে বাস রাখার উপযোগী করে তোলা হবে। এ টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলায় বাস চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD