শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বন্দর নবীগঞ্জে টিনশেড বাসায় আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় একটি টিনশেড বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাতে কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই একটি বাসায় আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বাসায় ছড়িয়ে যায়। পাশাপাশি চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ও আশপাশের লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার একসঙ্গে চারটি টিনশেডের বাসা ছিল। রাতে হঠাৎ করেই একটি বাসায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পাশের বাসাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। সব মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্দর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসেন বলেন, নবীগঞ্জ কদমরসুল এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছিল। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD