শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

কাভার্ডভ্যান থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকা থেকে নুর ইসলাম (২১) নমে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

(১৯ অক্টোবর) বৃহস্পতিবার র‌্যাব-১১ মিডিয়া অফিসার সনদ বড়ুয়া এ তথ্য জানান।

গ্রেফতার নুর ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে।

এর আগে (১৮ অক্টোবর) বুধবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামন থেকে একটি কাভার্ডভ্যান থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, নুর ইসলাম পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। বুধবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামন থেকে গাঁজসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD