রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় আতিকুল হত্যা, ৫ দিন পার হলেও ধরাছোঁয়ার বাইরে সম্রাট

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে আতিকুল নামের এক বিকাশ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের মূল আসামি সম্রাটকে গ্রেফতার করতে পারেনি ফতুলা মডেল থানা পুলিশ।

এখনও প্রকৃত হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় এলাকাবাসিরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

নিহতের বাবা বশির হাওলাদার জানান, এক ছেলে ও এক মেয়ে। নিহত আতিকুল ইসলাম সন্তানদের মধ্যে ছোট। সে কুরআানে হাফেজ ছিলো। আলীগঞ্জ কাজীপাড়ায় একটি বিকাশের দোকান ছিলো। গত (৯ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সে বাসা থেকে দোকানে যাওয়ার জন্য বের হয়। পরে রাত দশটার দিকে দোকান বন্ধ করে। তখন সম্রাট নামে আরেক বিকাশ এজেন্ট পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আলীগঞ্জ রেললাইন বাজারস্থ স্থানে আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে আতিকুল নিখোজ। নিখোঁজের রাতে আতিকুলকে একাধীকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলেন আমি মাহফিলে।

আমার ছেলেকে দিয়ে মাহফিলে থাকার কথা মিথ্যা বলিয়েছে। টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যারপর আতিকুলকে ডোবায় ফেলে দিয়েছে।

পরে (১১ নভেম্বর) শনিবার সকাল ১০ টার দিকে ফতুল্লার আলীগঞ্জস্থ অলি হাজীর ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার নিখোঁজ হোন তিনি।

এ ঘটনায় নিহতের চাচা জসিম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া মুঠোফোনে জানান, এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD