বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

(১৮ ফেব্রুয়ারি) রোববার গভীর রাতে সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার এলাকার খামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত পনির সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার এলাকার খামারগাঁ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

 

সোনারগাঁয়ে থানা পুলিশ জানান, ২০১৫ সালে পনিরের বিরুদ্ধে মাদক মামলা হয়। পরবর্তীতে গ্রেফতার হয়ে প্রায় দেড় মাস জেল খেটে জামিনে মুক্ত হন। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরবর্তীতে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।

 

সোনারগাঁ থানার ওসি কামরুজ্জামান জানান, সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পনিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD