শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সোনারগাঁওয়ে সাধন হত্যা, দুই বন্ধুকে মৃত্যুদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় নিহতের দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া এ রায় দেন।

পাশাপাশি আরো এক বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় মৃত্যুদণ্ডদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪) এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এালাকার আব্দুর রহমান সরকারের ছেলে শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৭ জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরো বলেন, এ মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে চারজনের নাম উঠে আসে। অন্যরা হলেন- রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলেন। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রোববার এ রায় দেন আদালত।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD