শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

কর্ণফুলীর ইছানগরে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ১৮টি ইউনিট

সংবাদ নারায়ণগঞ্জ:- চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন বড় আকার ধারণ করায় পরবর্তীতে নৌবাহিনীর দুটি ইউনিট ও বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য যোগ দিয়েছেন। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায়নি।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পরে আরো ছয়টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এদিকে, এস আলম সুগার মিলের কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।

তারা আরো জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD