শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে তিন বন্ধুর পাহারায় স্কুলছাত্রীকে ধর্ষণ করলো আরেক বন্ধু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন বন্ধুর সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক কিশোর। (২১ অক্টোবর) বুধবার বিকেলে ওই উপজেলার কদমতলী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই চার কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- নাছির, এনায়েত, উজ্জ্বল ও আরিফুল। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার ছাত্রীর মা।

জানা গেছে, বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকার মাহিন মাস্টারের ভাড়া বাসায় তিন বন্ধুর সহযোগিতায় ওই ছাত্রীকে ধর্ষণ করে খাইরুন নেছা স্কুলের ছাত্র নাসির।

ধর্ষণের শিকার ছাত্রীর মা জানান, নাছিরের বাসার সামনে খেলছিল তার মেয়ে। ওই সময় নাছির ও এনায়েত তাকে টেনে-হিঁচড়ে বাসার নিচতলায় রুমের ভেতর নিয়ে যায়। এরপর নাছির তার মেয়েকে ধর্ষণ করে। তখন নাছিরের বন্ধু উজ্জ্বল ও আরিফুল দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ধর্ষণের শিকার ছাত্রীর মা মামলা করেছেন। চার কিশোরকেই গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD