শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধারের টাকার জন্য হোসিয়ারি ব্যবসায়ী জিয়াউর রহমানকে কুপিয়ে হত্যা করেছেন হিজবুল নামে এক ব্যক্তি।

শুক্রবার (২ আগস্ট) রাত ৯টার দিকে সানারপাড় রহিম মার্কেট বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার সবুজের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। হত্যাকাণ্ডের পরই অভিযুক্ত হিজবুল পালিয়ে যান।

হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের সঙ্গে থাকা রাজিব বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি আসায় তারা কয়েকজন একসঙ্গে বসে লুডু খেলছিলেন। এরমধ্যে অভিযুক্ত হিজবুল এসে নিহত জিয়াউর রহমানের কাছে টাকা চান। জিয়াউর রহমান টাকা দিবে বলে তাকে আশ্বস্ত করেন। পরে তিনি তাদের সঙ্গে চা-নাস্তা খেয়ে চলে যান। এর কিছু সময় পর হিজবুল আরেকজন লোক নিয়ে আসেন। ওই লোক জিয়াউর রহমানকে বলেন আপনি তার টাকা ফেরত দিচ্ছেন না কেন।

এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হিজবুল তার হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি চাপাতি বের করলে জিয়াউর দৌড় দেন। এ সময় ধাওয়া করে জিয়াউরের মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন হিজবুল। পরে জিয়াউরকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাকে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো জানান, বিকেল থেকে কাদের নামে এক ব্যক্তি জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন। হত্যাকণ্ডের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, সম্ভবত লেনদেনের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাত সাড়ে ১২টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD