রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান, নারীসহ ৩ দালাল গ্রেফতার ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান

ফতুল্লায় শেখ হাসিনা, শামীম, বাবু, পলাশ ও টিটুসহ ৩৪০ জন হত্যা মামলার আসামি

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ১৯ জুলাই গুলিতে মোঃ ইয়াসিন মিয়া (১৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ হয়ে নিহত ইয়াসিনের (১৮) ভাই মোঃ শীপন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – সাবোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, রফিক ওরফে আন্ডা রফিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এস বি গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আসামিরা ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এসময় ককটেল বিস্ফোরণসহ আন্দোলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এসময় অয়ন ওসমানের ছোড়া গুলিতে মোঃ ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD