সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি, ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাবের ৩ সদস্য আহত আওয়ামী লীগ ঘনিষ্ঠতা অস্বীকার, বিএনপি নেতাদের সঙ্গে ওঠাবসা; প্রশাসনের নিষ্ক্রিয়তায় বাড়ছে প্রশ্ন ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার কুতুবপুরে ‘অস্ত্রের ছায়া’—মহিদুলকে গ্রেপ্তার করলেই মিলবে অবৈধ অস্ত্রের ভাণ্ডার! সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

ফতুল্লায় সাংবাদিককে হত্যার হুমকি,

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল ও তার পুত্র হুমায়ুনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি প্রদান করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক রনি কুমার দাস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক ব্যবসায়ী জালাল ও হুমায়ুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে রনি দাস জানান, তিনি অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ-এ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। গত কিছুদিন ধরেই তার সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল যুগের নারায়ণগঞ্জ-এ ফতুল্লার পঞ্চবটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল এবং তার পুত্র হুমায়ুনের মাদক ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়ে আসছিল। আর এতেই ক্ষিপ্ত হয়ে ১৭ মে (সোমবার) ৭.০৮ মিনিটে মাদক ব্যবসায়ী হুমায়ুন তার ব্যবহৃত মোবাইল নাম্বার- ০১৮৬৯-৬৩৬৯৮৩ থেকে ০১৯১৬-১৮৭২৫৪ নাম্বারে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গালমন্দসহ জীবন মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমনকি, মাদক ব্যবসায়ী হুমায়ুন নিজেকে এনসিপি’র সহযোগী সংগঠন য়ুবশক্তি’র জেলা নেতা পরিচয়ে বিভিন্ন মিথ্যা মামলা দেয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব জানান, সাংবাদিক রনি দাসকে হুমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ফতুল্লার বিসিক, পঞ্চবটি, পুলিশ লাইন, রহমান গার্মেন্ট এবং লোহার মার্কেটের সামনে মাদকের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে জালাল এবং হুমায়ুন নামের বাপ ছেলের একটি গ্রুপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন শত শত পিচ মরনঘ্যাতি নেশা ইয়াবার পাইকারী ও খুঁচরা বেচাকেনা করে আসছে তারা।

তবে, পরিতাপের বিষয় হচ্ছে এ ধরনের অপকর্ম বর্তমান বিরোধী দল এনসিপি’র নাম ভাঙ্গিয়ে করে আসলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে দলটির জেলা এবং উপজেল পর্যায়ের নেতৃবৃন্দ!

গত কয়েকদিন ধরেই মাদক ব্যবসায়ী জালাল ও হুমায়ুন নামের বাপ ছেলের অপকর্মের ফিরিস্তি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসলেও এনসিপি’র নেতৃবৃন্দের রহস্যজনক নীরবতাই এই বাপ ছেলের অপকর্মকে অদৃশ্যভাবে মদদ দেওয়ার বিষয়ে প্রশ্ন অটোমেটিক উঠে আসছে। যদি, মাদক বয়বসায়ী বাপ ছেলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিতেন তাহলে এনসিপি’র রাজনীতিতে জড়িত জেলা নেতৃবৃন্দ স্বচ্ছতা প্রকাশিত হত এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যথায়, মাদক ব্যবসায়ী জালাল এবং হুমায়ুনের বিতর্কিত কর্মকান্ডের কারনে এনসিপি’র সুনাম ক্ষুন্ন হবে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD