বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

বেশি দামে আলু বিক্রিঃ ২ দোকানকে ৩ হাজার টাকা জরিমানা

সংবাদ নারায়ণগঞ্জঃ- সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না রাখায় শহরের খানপুর বাজার অভিযান চালিয়ে ২ দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

(২ নভেম্বর) সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর বৌবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করা হয়।

মো. সেলিমুজ্জামান বলেন, ‘সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রর্দশন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় অনুযায়ী মা স্টোরকে ২ হাজার টাকা এবং বাচ্চু স্টোরকে ১ হাজার টাকা মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ওই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বাজার কর্মকর্তা এবং জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD