বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জে রূপগঞ্জ চনপাড়া বস্তির শীর্ষ সন্ত্রাসী শাওন ও তার এক সহযোগীকে ফেনসিডিলসহ কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় পুলিশ চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় চেকপোস্টে পুলিশ ডিউটি করার সময় আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হয়। এ সময় ওই মোটরসাইকেলের দুই যাত্রী শাওন ও তার সহযোগী আকাশকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

শাওন রূপগঞ্জের চনপাড়া বস্তির ৩ নম্বর ওয়ার্ডের আলিম মর্তূজার ছেলে এবং রূপগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD