শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পরকীয়ায় আসক্ত স্ত্রীকে ছুরিকাঘাত, থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

সংবাদ নারায়ণগঞ্জ:- চুয়াডাঙ্গায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে ছুরিকাঘাত করে রক্তমাখা জামা পরে নিজেই থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী জসিম উদ্দিন।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তের স্ত্রীকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জসিম উদ্দিন বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী মালেকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বারবার চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার পেটে ছুরি ঢোকানোর চেষ্টা করে। ওই সময় আমিও তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, স্বামীর ছুরিকাঘাতে আহত ওই গৃহবধূর ডান হাতে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জসিম উদ্দিন রক্তমাখা জামা পরেই থানায় আত্মসমর্পণ করেছেন। তিনিও স্ত্রীর ছুরিকাঘাতে আহত। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD