বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

যুবদলের পকেট কমিটি, পদবঞ্চিতদের ক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে ত্যাগী, পদবঞ্চিত ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ আর হতাশা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পছন্দের লোক দিয়ে গঠিত পকেট কমিটি ভেঙে যোগ্য লোক নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, কিছুদিন আগেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন। অথচ এই দুজনকে কখনোই যুবদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তারা টাকার বিনিময়ে পদ-পদবি কিনে নেতা হয়েছেন। এমনকি কমিটি গঠনের পরও যুবদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাদের।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা যুবদলের ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় যুবদল। এর ছয় মাস পর ২০১৯ সালের ২৩ মার্চ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১৬ মার্চ সেই কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD