বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির গুলিতে ৪ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

(২১ জুলাই) শুক্রবার মধ্যরাতে রূপগঞ্জের চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (২৮), মো. হৃদয় খান (৩০), মো. ইসমাইল হোসেন (৩০), ও মো. ইলিয়াছ (১৭)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শমসের নামে এক ব্যক্তি তাদের চারজনকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত হন চারজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চার জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD