শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানার চুল্লি মেরামত করতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ

সংবাদ নারায়ণগঞ্জঃ- বন্দর বসুন্ধরা সিমেন্ট কারখানার চুল্লি মেরামত করতে গিয়ে ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। (৮ নভেম্বর) রোববার দুপুরে উপজেলার মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় ওই ঘটনা ঘটে।

দগ্ধরা হলো চুল্লির ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান সোহাগ (২৭), ফয়ারম্যান আবুল কালাম আজাদ (২৮), ফায়ারম্যান মোহাম্মদ রাহাত (২৮), ফায়ারম্যান মো. দেওয়ান আলী (৫০), হেলপার মাসুদ রানা (২২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘কারখানায় চুল্লির কয়লাগুলো একটি স্থানে জমা হয়ে তাপ উৎপন্ন করে। সেখানে মেরামতের কাজ করছিল শ্রমিকেরা। ওইসময় শ্রমিকেরা চুল্লির ঢাকনা খুলে ফেললে ৫ জন দগ্ধ হয়। পরে তাদের তাৎক্ষনিক উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। এ বিষয়ে তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD