শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার চুরমার

সংবাদ নারায়ণগঞ্জঃ- সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় একটি  প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।(১০ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব অংশে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল মিয়া জানান, ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে সড়কের অন্য লাইন দিয়ে দ্রুত ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানায়, দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD