শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

পাগলায় বলাই সাধু শ্মশান ঘাটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কালীপূজা অনুষ্ঠিত

সংবাদ নারায়ণগঞ্জঃ- সারাদেশের মত নারায়ণগঞ্জেও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কালীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হলো কালীপূজা।

(১৪ নভেম্বর) শনিবার রাত ৯টায় পাগলা চিতাশাল এলাকায় বলাই সাধু শ্মশান ঘাটে  প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কালীপূজা শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পুজা পরিষদের সভাপতি অরুন কুমার দাস।

আরে উপস্থিত ছিলেন, বলাই সাধু শ্মশান ঘাট কমিটির সভাপতি শিবু দাস, সহ সভাপতি ডা. অনিল চঁন্দ্র দাস, সাধারন সম্পাদক বাদল মন্ডল, যুগ্ন সম্পাদক চঁন্দ্রজিৎ, কোষাদ্যক্ষ রাজিব তালুকদারসহ কমিটির সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD