বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

সিদ্ধিরগঞ্জে রিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে রিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইয়াসির সোলাইমান নামে এক যাত্রী নিহত হয়েছেন। (১৬ নভেম্বর) সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

নিহত যাত্রী ঢাকার মেরাদিয়া এলাকার বাসিন্দা ইয়াসির সোলাইমান (৩৫) ও আহত চালক শেরপুর জেলার নালিতাবাড়ীর বাসিন্দা আশরাফুল ইসলাম (৩০)।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় ব্যাটারিচালিত রিকশায় যাত্রীসহ যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ দেখে পুলিশের ভয়ে পালাবার সময় ব্যাটারিচালিত রিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সে মারা যায় এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD