বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

বক্তবলীর সামেদ-রহিম গ্রুপের সন্ত্রাসী মঞ্জুর খাঁ ৬০টি টেঁটাসহ গ্রেফতার, সংবাদ নারায়ণগঞ্জ

সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার বক্তাবলীর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের করার মামলায় মঞ্জুর খাঁ’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

(২৬ জানুয়ারি) রোববার দুপুরের দিকে বক্তাবলী থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা ৬০টি টেঁটা উদ্ধার করা হয়েছে।

এর আগে ফতুল্লা মডেল থানায় ইয়ানুস মন্ডল বাদী হয়ে মোতালেব খা, কাদির সিপাই, সালাম সিপাই, বিল্লাল, মন্নেক খা, মঞ্জু খা, মহিউদ্দিনসহ ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা আকবর নগর এলাকার সন্ত্রাসী সামেদ আলী হাজী ও রহিম হাজীর লোকজন বলে জানিয়েছে স্থানীয়রা।

ইয়ানুস মন্ডল জানান, প্রতাপনগর এলাকার মোতালেব খাঁ’র সাথে পূর্বের বিরোধ ছিল তাদের। এরই সূত্র ধরে শনিবার সকালে মোতালেব খা’র নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল প্রথমে তার দোকানে হামলা চালায়। এসময় তার দোকানে ভাংচূড় ও হামলা চালিয়ে দোকানে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে হামলাকারীরা। এক পর্যায়ে মোতালেব খা, কাদির সিপাই, সালাম সিপাই, বিল্লাল, মন্নেক খা, মঞ্জু খা, মহিউদ্দিনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ি ঘর ভাঙচুড় করে এবং বাড়ির লোকজনদের মারপিট করে আহত করে।

এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আমজাদ হোসেন বলেন, শনিবার সকালে বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। রোববার দুপুরের দিকে মামলার ৬ নং আসামী মঞ্জু খা’কে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজতে থাকা ৬০টি টেঁটা উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. আসলাম হোসেন বলেন, মারামারির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা যে করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD