শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফতুল্লায় থানা আওয়ামীলীগের প্রতিবাদ সভায় মিছিল নিয়ে শরিফুল হকের যোগদান

সংবাদ নারায়ণগঞ্জঃ- কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফতুল্লায় থানা আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(১২ ডিসেম্বর) শনিবার বিকালে ফতুল্লায় থানা আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষাভ মিছিলে একটি মিছিল নিয়ে যোগদেয় ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক।

মিছিল নিয়ে যোগদেওয়ার আগে আবু মোঃ শরিফুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, প্রতিকৃতি রক্ষণাবেক্ষন করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। সেই ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও প্রতিরোধ চলতেই থাকবে। বঙ্গবন্ধুর ডাকে লাল-সবুজের পতাকার জন্য ৩০ লাখ শহীদের রক্ত, ত্যাগ বৃথা যেতে দেবো না। বঙ্গবন্ধুর অবমাননার বিচার বাংলাদেশে হবে। মুজিব একদিনের আলোচনার বিষয় না। এটি একটি চেতনার নাম।

তিনি আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা এখনও এই দেশ অকার্যকর ও সরকারকে বিভ্রান্ত করার স্বপ্ন দেখে। ধর্মের নামে তারা বিভিন্ন জায়গায় এইসব কাজ করছে। যার যার অবস্থান থেকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের এটা কেবল শুরু।’

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD