রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

যুবদল নেতা টিপু ঢাকায় গ্রেফতার।দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যাবার পথে সচিবালয়ের সামনে থেকে ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়নের আহবায়ক আব্দুল খালেক টিপুকে গ্রেফতার করেছে শাহাবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল খালেক টিপু সহ গ্রেফতারকৃত যুবদলের অপর সকল নেতাকর্মীদের ১০ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার (৫ মার্চ) আদালতে
পাঠিয়েছে পুলিশ।আদালত থেকে বিকেলে তাদেরকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকার প্রেস ক্লাবের সামনে সচিবালয় গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে,কেন্দ্রীয় যুবদলের উদ্দ্যেগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে দলীয় নেতা- কর্মীদের নিয়ে অংশ গ্রহন করতে যাবার পথে সচিবালয় গলি থেকে আব্দুল খালেক টিপু কে গ্রেফতার করে শাহাবাগ থানা পুলিশ।

পরে শুক্রবার দুপুরে শাহাবাগ থানার ২৮ তারিখের দায়ের করা পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।পরে বিকেলে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

Orion

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD