বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বক্তাবলীতে মধ্যনগরে অগ্নিকান্ডে ক্ষতি ১৫ লাখ টাকা

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে।যার ক্ষতি ১৫ লাখ টাকা।নারায়ণগঞ্জের মন্ডল পাড়া হতে ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত সোমবার রাত ২ টায়।

এলাকাবাসী জানান,রাত ২ টায় অগ্নিকান্ডের খবর মসজিদের মাইকে ঘোষনা করলে শতশত এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়।ততক্ষণে হালিমের ১টি,ইন্নুস আলীর ১ টি,মিল্লাতের ১ টি,আব্বাস আলীর ২ টি,শাহ আলীর ২ টি ও ফজল খন্দকারের ১ টি সহ মোট ৮ টি দোকান ও মালামাল সম্পূর্ন পুড়ে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশ অগ্নিকান্ড স্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকগন বলেন,আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। নতুন করে দোকানপাট তৈরী করতে মোটা অংকের টাকা প্রয়োজন।এ মুর্হুতে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD