রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত মানুষের স্বাধীনতার প্রতীক-পলাশ

সংবাদ নারায়ণগঞ্জঃ- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যাদুকরী নেতৃত্বে বিশ্ব মানচিত্রে স্থান পায় আমাদের বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা কখনোই জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতাম না। তিনি নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি।

(১৭ মাচ) বুধবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ বলেন, বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত। এ কারণে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

বঙ্গবন্ধুর গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু আমাদের চিরন্ত প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।’

জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক এস এস হুমায়ন কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেন্টু, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, এস এম হুমায়ন কবির, ফারুক আকন, আজিজুল হক, আনিছ মাষ্টার প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD