বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রবিবার সাংবাদিক সৈয়দ লিংকনের দেহে অস্ত্রোপচার, দোয়া কামনা

সংবাদ নারায়ণগঞ্জঃ-  আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন এর দেহে অস্ত্রোপচার করা হবে।

(২১শে মার্চ) রবিবার সকালে নারায়ণগঞ্জ শাখার চাষাড়া বালুমাঠ অবস্থিত এ্যাপোলো ক্লিনিকে তার ভর্তি হওয়ার কথা রয়েছে। সাংবাদিক লিংকনের চিকিৎসার তত্ত্বাবধায়নে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর পাইলস রোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট সার্জন ডা. মো.জাহাঙ্গীর হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সাংবাদিক লিংকন শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। পরবর্তিতে বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসকের পরার্মশ অনুযায়ী অস্ত্রোপচার এর সিন্ধান্ত নেয়া হয়। রবিবার বিকালে সাংবাদিক সৈয়দ লিংকনের দেহে অস্ত্রোপচার করা হবে।

এদিকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে তিনি যেন খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠতে পারে এবং আবারো সাংবাদিকতার মহান পেশার কাজে নিয়োজিত হয়ে দেশ ও মানুষের সেবায় কাজ করতে পারে এজন্য তার সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খি সহ সকলের প্রতি দোয়া কামনা করেছেন তার পরিবার।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD