সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

রূপগঞ্জে সড়কের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জঃ- রূপগঞ্জে সুমন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদে সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত সুমন মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা টেলাপাড়া এলাকার করিম মাস্টারের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমউদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ দিঘী সংলগ্ন সড়কে পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

 

উদ্ধার হওয়া লাশের হাতে ও কানে পোড়া চিহ্ন দেখা গেছে। যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে এর একটু উপরে দিয়ে বিদ্যুতের তার রয়েছে। বিদুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

 

 

 

 

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিমউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD