রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় সরকারি নির্দেশনা অমান্য করে হাট

সংবাদ নারায়ণগঞ্জঃ-জেলার সদর উপজেলার ফতুল্লায় সরকার ঘোষিত লকডাউন না মেনে যথারীতি বসেছে সাপ্তাহিক হাটবাজার। এতে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। সরকার করোনা সংক্রমণ রোধে নিত্য প্রয়োজনীয় কাচা- বাজার,ঔষধের দোকান ও জরুরী সেবামুলক দোকান ছাড়া দেশের ব্যবসা-বাণিজ্য, হাটবাজার বন্ধ ঘোষণা করলেও সদর উপজেলার ফতুল্লায় তা মেনে মঙ্গলবার সকাল থেকে ফতুল্লায় বসেছে সাপ্তাহিক হাট।

 

মঙ্গলবার(৬এপ্রিল) সকাল থেকে হাট বসলেও বেলা বৃদ্ধির পাশাপাশি বাড়তে থাকে মানুষের ভিড়। সামাজিক দূরত্ব মানছে না ক্রেতা-বিক্রেতা কেউ। নির্দেশনা উপেক্ষা করে হাট বসানো এবং জনসমাগম সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মানুষ।

 

 

নদীর তীরে বসেছে সাপ্তাহিক গরু- ছাগলের হাট পাশাপাশি ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পূর্ব পার্শ্বে ফতুল্লা ডি,আই,টি বসেছে নতুন,পুরাতন কাপড়,রেডিমেট তৈরি পোষাক,জামা কাপড়, হাড়ি,পাতিল সহ নানা দ্রবাদী কেনা বেচার হাট।

 

 

প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে মঙ্গলবার সকালে ফতুল্লা ডু,আই,টি মাঠে বসেছে সাপ্তাহিক হাট। হাটে হাজারো মানুষের সমাগম হয়। এটি উপজেলার সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত। আশেপাশে কয়েক ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা তথা জেলার বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হয় এই হাটে। যেখানে সরকার করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে; সেখানে প্রশাসনের নাকের ডগায় জমজমাট হাট বসেছে। এতে করে ঝুঁকি বাড়ছে করোনার।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD