শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

সোনারগাঁয়ে ভেজাল জুস কারখানায় র‌্যাবের অভিযান, গ্রেফতার ১

সংবা নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বড়গাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় অননুমোদিত কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় হাতেনাতে একজনকে আটক করেছে র‌্যাব।(১৮ এপ্রিল) রোববার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে র‌্যাব-১১।

এর আগে ১৭ এপ্রিল বিকেলে ওই অভিযানে অভিযুক্ত মো. কবির হোসেনকে আটক করা হয়। এ সময় কারখানায় তৈরি অবস্থায় বিপুল পরিমাণ ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্ছি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, আইস ললি, ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়া বিট লবণ, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল ও ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত ফ্লেভার উদ্ধার করা হয়।

 

উক্ত অভিযানের সময় কারখানার এমডি মো. রশিদ আলী কৌশলে পালিয়ে যান।আটককে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বিএসটিআই এর অনুমোদন না নিয়েই তাদের লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এগুলো শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।

 

 

অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ফ্যাক্টরির নামে কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নেই। তারা কোনো প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সব অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD