সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

স্বামীর সঙ্গে ঝগড়ার, শরীরে আগুন দিয়ে স্ত্রীর আত্মহত্যা

সংবা নারায়ণগঞ্জঃ- পঞ্চগড়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গায়ে আগুন দিয়ে হালিমা খাতুন (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত হালিমা সদর উপজেলার কামাতকাজলদিঘী ছোবারভিটা এলাকার কিতাব আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, চার সন্তানের জননী হালিমা খাতুন শনিবার (১৭ এপ্রিল) ইফতারের পর বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

 

পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়লে চিৎকার করে ছোটাছুটি করতে থাকেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত পুরো অংশ আগুনে ঝলসে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

 

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি স্বামীর সঙ্গ কোনো বিষয়ে তার ঝগড়া হয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতারের পর বাড়ির পাশেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD