বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় বাড়িওয়ালার লালসার শিকার গৃহবধূ

সংবাদ নারায়ণগঞ্জঃ- দীর্ঘদিন কুপ্রস্তাব দিয়েও রাজি করাতে না পেরে সেহরির সময় এক ভাড়াটিয়া গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

(৫ মে) বুধবার ভোর রাতে নারায়ণগঞ্জেরর ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শ নগরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শিপু মণ্ডল ওই এলাকার প্রাণতোষ মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহবধূ মামলা করলে দুপুরে শিপু মণ্ডলকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ইমানুর জানান, বাদী পেশায় গার্মেন্টস কর্মী। তার স্বামী রাজমিস্ত্রি। তারা ছয় বছর ধরে শিপু মণ্ডলের বাসায় ভাড়া থাকেন। বাড়িওয়ালা শিপু মণ্ডল প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন।

গত দেড় মাস ধরে তিনি বাদীকে তার স্বামীর অনুপস্থিতিতে কুপ্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু বাদী রাজি না হয়ে বিষয়টি তার স্বামীকে জানান। এরপর তারা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং তা বাড়িওয়ালাকে জানিয়ে দেন।

তিনি আরো জানান, বুধবার বাদীর স্বামী কাজের জন্য ঢাকা গিয়েছিলেন। এই সুযোগে সেহরির সময় বাদী খেতে বসলে বাড়িওয়ালা শিপু মণ্ডল তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাকে জাপটে ধরেন এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন।

 

 

ওই সময় বাদীর চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এলে শিপু মণ্ডল পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর মামলায় অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD