বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

বুড়িগঙ্গা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জঃ-নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ডুবে হামিম ওরফে ফাহিম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। (২৯ মে) শুক্রবার দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত হামিম ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকার অটোরিকশাচালক মোস্তফা কামালের ছেলে। সে স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।বিজ্ঞাপন

নিহতের বাবা মোস্তফা কামাল জানান, তার দুই ছেলে। তাদের মধ্যে হামিম ওরফে ফাহিম বড়। আজ সকালে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে তারা দুই ভাই বের হয়। এরপর বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীর ওপারে ক্রিকেট খেলতে যায়। সেখান থেকে ফেরার পথে অন্য বন্ধুদের সঙ্গে আনন্দের ছলে নদীতে লাফ দেয়।

 

তিনি আরও জানান, তবে হামিম সাঁতার না জানায় পানিতে লাফিয়ে পড়ার পর ডুবে যায়। পরে তার ছোটভাই বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে সবাই খোঁজখুজি শুরু করে। পরে স্থানীয়রা বুড়িগঙ্গা থেকে হামিমের ভাসমান মরদেহ উদ্ধার করে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD