বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বন্দরে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের বন্দরের কামতাল এলাকায় জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করছে র‌্যাব। (২৮ মে) শুক্রবার  দুপুর আড়াইটায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন, রজব আলী (৩৫), আবদুল মতিন (৪৫), মো. তোরাব হোসেন (৩৬), মো. রবিউল্লাহ (৫০), আবদুল বারেক (৪৮), মো. জাহাঙ্গীর হোসেন (৪০) ও আমির হামজা (৫৮)। এর আগে শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৩টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ বন্দরের কামতাল এলাকায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে চলতো এ আসর।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত জুয়ার আসর চালিয়ে আসছিল। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD