বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

সংবাদ নারায়ণগঞ্জঃ– ফতুল্লায়  চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার পুলিশ।(৩০মে) রোববার ভোর সকালে ফতুল্লা থানার জেলা পরিষদ সংলগ্ন ঢাকা– নারায়নগঞ্জ মহা সড়কের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার ও ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার জামতলাস্থ এমপির বাড়ীর গলির টিটু মিয়ার ভাড়াটিয়া সালাউদ্দিনের পুত্র রানা(২১), চানমারী বস্তির মোঃ লোকমানের পুত্র জোবায়ের(২১),জেলার বন্দর থানার মদনগঞ্জ ফাড়ি সংলগ্ন সিরাজ মিয়ার পুত্র মোঃ হোসেন(১৯)ও একই এলাকার শান্তির পুত্র অজয়(২০)।

ফতুল্লা থানার উপ–পরিদর্শক হুমায়ুন–২ জানায়,রংপুর জেলার হারগাছা থানার সারাই জুম্মাপাড়ার আলমগীরের পুত্র রানা(২২)রাতের বাসে চড়ে তার চাচার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়।ভোর ৫ টার দিকে সে জেলা পরিষদের সামনে বাস থেকে নেমে পায়ে হেটে তার জেলা পরিষদ সংলগ্ন আজমিরীবাগস্থ তার চাচার বাসায় যাচ্ছিলো।

এ সময় গ্রেফতারকৃত চার ছিনতাইকারী তার পথরোধ করে তার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয় যায় এবং তার কাধে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেস্টা করলে রংপুর থেকে আসা যুবক এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে রাখে।এ সময় তার ডাক–চিৎকারে স্থানীয় দোকানী –পথচারীরা এগিয়ে এলে অপর ছিনতাইকারীরা সহযোগি সাগর কে ফেলে রেখে ছিনতাইকৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাগর কে গ্রেফতার করে।পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারী সাগরের দেয়া তথ্য মতে মাত্র ঘন্টা খানকের ব্যবধানে পালিয়ে যাওয়া অপর তিন সহোযোগি ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময় তাদের নিকট থেকে দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার ও ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন করা হয় বলে তিনি জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য।তারা সুযোগ পেলেই ভোর সকালে বাস থেকে নামা যাত্রীদের টার্গেট সহ পথচারীদের নিকট থেকে কেড়ে নিতো সর্বঃস্ব।রোববার সকালেও তারা রংপুর থেকে আসা এক যুবকের নিকট

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD