রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর মতির ৫ সহযোগী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। (২৯ জুন) মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হৃদয় মিয়া (২৫), মো. বাবুল (৩০), মো. নুর হোসেন (২৩), মো. হাসান (২১) ও মো. রাসেল (৩০)। তাদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করেছে।

গ্রেফতাররা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সহযোগী বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্যের পরিবহন আটকে ব্যবসায়ীদের জিম্মি করে ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রফতানিমুখী পণ্য পরিবহনে চাঁদাবাজি করে আসছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD