রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে গ্রেফতার ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রূপগঞ্জে অস্ত্রসহ যুবলীগের সন্ত্রাসী আশরাফুল গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রসুলপুর (ইটখোলা) সিলেট-ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ইটখোলা বাজারে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে যুবলীগের সন্ত্রাসী আশরাফুল ইসলাম (২৫)কে গ্রেফতার করেছে। র‌্যাব-১১ বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতের হে কাছ থেকে বিদেশী পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬ রাউন্ড এবং সন্ত্রাসী কাজে ব্যবহƒত মোবাইল ৩ টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, গ্রেফতারকৃত আশরাফুল যুবলীগ কর্মী ও সন্ত্রাসী, সরকার দলীয় নেতাদের সেল্টারে থেকে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা, ছিনতাই ও ডাকাতি করে আসছে।

এদিকে র‌্যাব-১১ সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার বৃহস্পতিবার (১ লা জুলাই) বিকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান|

ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী পরিবহনে ছিনতাই ও ডাকাতি হত্যা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD