বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৩ মাস ধরে বাড়ি ছাড়া যুবক

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মা ও বড় ভাইকে মাদক ব্যবসায় বাধা দেয়ায় তাদের রোষের শিকার হয়ে তিন মাস ধরে বাড়িছাড়া সোহান নামে এক যুবক।

ঘটনাটি ঘটে ওই উপজেলার তারাব পৌরসভার মৈকুলী মধ্যপাড়া এলাকায়। সোহান ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সোহান জানান, তিনি জামদানি পল্লীতের তাঁতির সহকারী হিসেবে কাজ করেন। তার মা সুফিয়া বেগম ও বড় ভাই শ্যামল এক বছর ধরে মাদক ব্যবসা করছে। একাধিকবার তাদের নিষেধ করলেও শুনেনি, উল্টো তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিন মাস ধরে বাড়িছাড়া সোহান এখন জামদানি পল্লীতেই বসবাস করে আসছেন। মা ও ভাইয়ের মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের সহযোগিতা চান তিনি।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD