রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

রূপগঞ্জে ১৩ মামলার পলাতক আসামী বিএনপি নেতা আনিছুর রহমান গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বিএনপি নেতা  আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনিছুর রহমান উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার আমির আলী ভূঁইয়ার ছেলে এবং তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, গ্রেফতারকৃত আনিছুর রহমান ১৩ মামলার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অনেকদিন ধরে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে র‌্যাবের সহায়তায় আনিছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD