সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল

হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের টানবাজার থেকে হেরোইন ও গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।

(৪ জুলাই) রোববার দুপুর ১২টায় র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

তারা হলেন, বরিশালের বাকেরগঞ্জের বালিগ্রাম এলাকার মো. আব্দুল মালেক খানের ছেলে মো. রাসেল (২৮), ঢাকার বংশালের সিটি কলোনি এলাকার শংকর দাশের ছেলে সঞ্জু দাশ (৩৩) ও চাঁদপুরের সদর থানার পশ্চিম শ্রী রমেদি এলাকার মৃত চিত্তরঞ্জণ নন্দির ছেলে অভিনন্দি (২৫)।

র‍্যাব জানায়, আটকরা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভাড়াবাসায় বসবাস করার পাশাপাশি মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে হেরোইন ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন টানবাজার ও এর আশপাশের এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD