বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফতুল্লার রকিবুজ্জামান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়নগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান।

বুধবার ( ৭জুলাই) জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা জানানো হয়।

সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম শ্রেষ্ঠ ওসি রকিবুজ্জামানকে সম্মাননা ক্রেষ্ট, এ্যাপ্রিসিয়েশন লেটার ও পুরষ্কার প্রদান করেন।

এ বিষয়ে পুরুস্কার প্রাপ্ত ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন,যে কোন বিষয়ের পুরুস্কার পাওয়া আনন্দটাই অন্য রকম যা ভাষায় প্রকাশ করা যাবেনা।
আজ তিনি যে পুরুস্কারে পুরুস্কৃত হয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সহ থানার প্রতিটি সদস্যদের।তিনি আরো বলেন, যে কয়দিন তিনি ফতুল্লাতে আছেন ফতুল্লার মানুষের জন্য কাজ করে যাবেন।কোন অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আমীর খসরু,অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত কঅঞ্চল) সুভাস সাহা সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD